ফির'আউনের অসহনীয় অত্যাচার আর নির্যাতনে অতিষ্ঠ হয়ে আছিয়া আলাইহাস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার কাছে একটা চমৎকার সুন্দর দুয়া করেছেন। সূরা আত-তাহরিমে সেই দুয়াটার উল্লেখ আছে।
আছিয়া আলাইহাস সালাম বলেছেন, 'আমার রব! আপনার নিকটে, জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করুণ'। [১]
তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার কাছে জান্নাতে একটা ঘরের আবদার করছেন। সেই ঘর কিন্তু জান্নাতের যেখানে সেখানে হলে চলবে না। কোথায় হতে হবে? ওই দুয়ার মধ্যেই আছে— 'আপনার নিকটে'।
ওই দুয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার কাছে তিনি জান্নাত চাইলেন, জান্নাতে একটা ঘরও চাইলেন। কিন্তু জান্নাত এবং জান্নাতে ঘর— এই দুটো উল্লেখের আগেই তিনি সেই ঘর কোথায় হতে হবে সেটা ঠিক করে দিয়েছেন। সেই ঘর হতে হবে রবের কাছাকাছি, পাশাপাশি।
রবের জন্য কতোখানি ভালোবাসা হৃদয়ে পুষে রাখলে ঠিক এভাবে চাওয়া যায় ভাবুন তো!
.
[১] সূরা আত-তাহরীম, ১১।