জোনাকি থেকে জোছনা
একজন সাধারণ ছেলেকে বদলে দেওয়া এক অসমাপ্ত ভালোবাসার গল্প
যে চোখের দিকে তাকিয়ে
আমি জোনাকি থেকে জোছনা হয়ে উঠেছিলাম—
তার প্রেম চাওয়ার ইচ্ছে ছিল এতটাই প্রবল
পৃথিবীর আর কারো প্রেমেই মন জড়ায়নি।
তার জন্যই,
চাঁদ, ফুল, প্রজাপতি—
সব কিছু যেন রঙহীন হয়ে গেলো।
তাকে ভালোবাসবো জেনেই
আর কাউকে ভালোবাসিনি।
কিন্তু সে হলো না আমার...
অর্ধাঙ্গিনী। 💔
আহা, কী এক মহিমা ছিল তার!
লোকজন তাকে ডাকত প্রেমিকা নামে,
কিন্তু আমার চোখে সে ছিল এক মহাবিশ্ব।
সে আমাকে ছেড়ে যায়নি আসলে—
আমি-ই হারিয়ে ফেলেছি নিজেকে।
সে বলেছিল—
"ভালোবেসে বদলে দেবো তোমায়..."
কিন্তু সময়টা ছিল
বিচ্ছেদের মরু বাতাসে ভরা।
আজ, মুখে সিগারেট, হাতে কবিতা...
আর ভেতরে এক শূন্যতা।
ভালোবেসে, আমি নিজেরই ছায়া হয়ে গেছি।
তার স্পর্শ, তার ছোট্ট চুম্বন,
আজও লেগে আছে ঠোঁটের একপাশে...
তবু কোথাও নেই সে।
নেই সেই “মাহি”,
যার জন্য এই দুনিয়া তাকে ডাকত প্রেমিকা নামে।
শুনেছিলাম,
পৃথিবীর মানুষ চাইলে সব হতে পারে—
আমি শুধু চেয়েছিলাম একটাই জিনিস—
একটা জীবন, তোমার সাথে ভালোবেসে কাটাতে।