হে আমার চাঁদ 🌙
হে আমার চাঁদ,
তুমি যে আমার আঁধারের আলো,
তুমি যে আমার স্বপ্নের সেই অমল চেহারা,
যার হাসিতে হারিয়ে যেতাম প্রতিদিন,
যার চোখে খুঁজতাম এক অনন্ত নির্ভরতা।
আমার হৃদয়ের রানী তুমি,
তুমি যে ছিলে আমার পৃথিবীর সমস্ত অর্থ,
তোমার স্পর্শে জেগে উঠতো জীবনের রঙ,
তোমার ভালোবাসায় খুঁজে পেতাম আশ্রয়।
তবু কেন তুমি দিলে এমন এক দ্বন্দ্ব?
এক হাতে বিষ, অন্য হাতে ভালোবাসা!
এ কোন খেলায় ডেকে নিলে আমায়?
ভালোবাসা দিলেও দিলে না শান্তি,
বরং শূন্যতায় ঠেলে দিলে হৃদয়খানি।
আজ আমার বুকের ভেতর এক আগুন জ্বলে,
এই যন্ত্রণার আগুন, এই দুঃসহ নিঃসঙ্গতা—
কার কাছে রাখবো সে বেদনার কথা?
কে বুঝবে আমার ভাঙা স্বপ্নের কান্না?
প্রতিটি রাত কেটে যায় তোমার স্মৃতিতে,
তোমার শেষ কথাগুলো এখনো বাজে কানে,
তোমার চলে যাওয়ার শব্দ যেন বজ্রপাত,
ভেঙে চুরমার করে দেয় অস্তিত্বের ভিত।
তুমি কি জানো, এই বিরহ কেমন পোড়ায়?
এই হৃদয়ের ভিতরে কীভাবে কাঁদে নিরব কান্না?
তুমি যে চলে গিয়েও রয়ে গেলে সবখানে—
গন্ধে, আলোয়, বাতাসে, আমার প্রতিটি দৃষ্টিপাতে।
তবুও অভিশাপ দিতে পারি না তোমায়,
কারণ ভালোবাসা তো কখনও ঘৃণা হয় না।
তুমি ছিলে, হয়তো থাকবেই—
আমার কবিতার প্রতিটি ছন্দে,
আমার জীবন নামক দীর্ঘশ্বাসে...
— তানভীর